ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মির্জা ফখরুল

ফারাক্কা ইস্যুতে প্রমাণ হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ০১:৪৩ পিএম

ফারাক্কা ইস্যুতে প্রমাণ হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক

রাজধানীতে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তার বড় পরীক্ষা হবে ফারাক্কা চুক্তি নবায়নের মাধ্যমে। তিনি মনে করেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়নে ভারতেরই এগিয়ে আসা উচিত।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়ন করা হবে।

এ সময় তিনি বর্তমান সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে “ঐতিহাসিক সিদ্ধান্ত” বলে উল্লেখ করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পানি ও পরিবেশ সংকটের পাশাপাশি সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে উগ্র সাম্প্রদায়িকতার বিস্তার উদ্বেগজনক হয়ে উঠছে এবং এটি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিএনপি আগ্রহী, তবে কোনো ধরনের আধিপত্য বা দাসত্ব মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিচ্ছেন।

ফারাক্কা লংমার্চ দিবসের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এই সভায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এম জি
 

Link copied!