ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

১৭ বছরে স্বাস্থ্যখাতে সরঞ্জাম কেনা হয়নি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০৩:৫৩ পিএম

১৭ বছরে স্বাস্থ্যখাতে সরঞ্জাম কেনা হয়নি

দেশের হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে অতিরিক্ত ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাজেট অনুমোদিত হলে ধাপে ধাপে দেশের বিভিন্ন হাসপাতালকে আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হবে।

বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য কোনো সরঞ্জাম কেনা হয়নি, বরং অনিয়ম ও লুটপাট হয়েছে। তিনি আরও বলেন, আগের সরকার ও তত্ত্বাবধায়ক সরকার কেউই এ খাতে যথাযথ গুরুত্ব দেয়নি। বর্তমান সরকার স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করছে এবং বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

তিনি জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচটি বিভাগীয় শহরে নির্মাণাধীন পাঁচটি আধুনিক শিশু হাসপাতাল চালু করার পরিকল্পনা রয়েছে। এতে শিশু স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঈদের পর থেকে দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন করে সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। শৌচাগারের অবস্থা ব্যবহারের অনুপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন। এ বিষয়টি নিয়মিত তদারকির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এছাড়া জনবল সংকট নিরসনে ঈদের পর প্রায় এক লাখ নতুন জনবল নিয়োগের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। নিয়োগপ্রাপ্তদের মধ্যে চিকিৎসক, নার্স এবং মিডওয়াইফ থাকবেন। পাশাপাশি বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এম জি
 

Link copied!