ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদযাত্রার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:২৭ পিএম

ঈদযাত্রার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তি

ঈদকে সামনে রেখে টানা তিন দিনের মতো আবারও কুমিল্লা অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকেই দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকা থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস এবং পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত উপস্থিতিতে মহাসড়কের ওই অংশে যান চলাচল ধীর হয়ে পড়ে। এতে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে হয়।

ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, যানজট এড়াতে অনেকে ভোরে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, টোল প্লাজায় যান চলাচলের ধীরগতি এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণেই এই যানজট তৈরি হয়েছে। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি ট্রাক দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, সকালে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজটের পরিস্থিতি তৈরি হলেও ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এম জি

Link copied!