ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রেল সচিব

এবার যাত্রীরা স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ১২:৫৮ পিএম

এবার যাত্রীরা স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে

এবারের ঈদযাত্রার সিডিউলে বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে।

শনিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, যাত্রীরা এবার তুলনামূলক স্বস্তিদায়ক ভ্রমণের সুযোগ পাবেন।

তিনি জানান, টিকিট থাকা সত্ত্বেও যাত্রী ট্রেনে উঠতে না পারার মতো পরিস্থিতি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাদে যাত্রী ওঠা ঠেকাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে।

সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও দ্রুত রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ কারণে কয়েকটি ট্রেন কিছু সময় দেরিতে চলেছে।

রেল সচিব আরও বলেন, ঈদকে সামনে রেখে মিটারগেজ লোকোমোটিভ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে ৭৮ থেকে ৭৯টি ইঞ্জিন প্রস্তুত রয়েছে, যা দ্রুত ৮০টির বেশি হবে বলে আশা করা হচ্ছে।

স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে।

যেকোনো অভিযোগ বা সহায়তার জন্য যাত্রীদের রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান রেল সচিব।

এম জি

Link copied!