ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৯:৫৪ পিএম

প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী এবং ঋণ দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন পিয়নকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার পৃথক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন ও অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।

জানা গেছে, সৌদি আরবে মৃত্যুবরণকারী ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী কর্মী মো. কাইয়ুমের পরিবারের অনুকূলে তিন লাখ টাকার আর্থিক অনুদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওই দুই কর্মচারী ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে নগদ অর্থ গ্রহণ করেন। অন্যদিকে প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম এক ভুক্তভোগীকে ঋণ দেওয়ার কথা বলে ঘুষ নেন। এই বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর সাংবাদিক সাজ্জাদ হোসাইন ও ভুক্তভোগী পরিবার সুনির্দিষ্ট ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের নিকট অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান। সেখানে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি জড়িতদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। কর্মচারীদের এমন আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় বিধি অনুযায়ী আজ থেকে তাঁদের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি মোতাবেক তাঁরা খোরপোশ ভাতা পাবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এবং তাঁদের পরিবারের সেবা প্রদানে দেশে ও দূতাবাসে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। প্রবাসীদের সহযোগিতায় কোনো ধরনের গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও তিনি কঠোরভাবে সতর্ক করেন।

জেএইচআর

Link copied!