ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
তথ্যমন্ত্রী

বর্তমান সময়ে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০১:০৪ পিএম

বর্তমান সময়ে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে নেই

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ আর আগের মতো নিয়ন্ত্রণাধীন অবস্থায় নেই। 

রোববার রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে জনসংযোগ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বর্তমান তথ্য-পরিবেশ বা ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা এখন সময়ের দাবি। একই সঙ্গে সরকারি সেবাগুলো জনগণের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়েও নিয়মিত নজরদারি প্রয়োজন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, আধুনিক জনসংযোগ কার্যক্রম ডিজিটাল প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। তাই কর্মকর্তাদের প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় দক্ষতা অর্জন করা জরুরি।

তিনি জানান, বর্তমানে তথ্য ক্যাডারে তিন শতাধিক কর্মকর্তা কর্মরত আছেন। আধুনিক জনসংযোগ ব্যবস্থাপনায় সক্ষম মানবসম্পদ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ ছাড়া তিনি বলেন, এখন জনমত বা ধারণা ব্যবস্থাপনায় এক ধরনের প্রতিযোগিতা চলছে, যেখানে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির গুরুত্ব আরও বেড়ে গেছে।

অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়েও এটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের মূল দায়িত্ব।

এম জি

Link copied!