ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রেলমন্ত্রী

সোমবার থেকে ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০১:৫৬ পিএম

সোমবার থেকে ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন

ঈদুল আজহা সামনে রেখে যাত্রী চাপ সামলাতে সোমবার থেকে বিশেষ ব্যবস্থায় অতিরিক্ত ১০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার সকালে রেলমন্ত্রী জানান, ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত সন্তোষজনকভাবে চলছে। তিনি জানান, পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে তিনি নিজে দুটি ট্রেনে যাত্রা করেছেন এবং সামগ্রিক ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।

তিনি আরও জানান, সকালে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছেড়েছে। এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা বিলম্বে গন্তব্যে রওনা দেয়। এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে স্টেশন ও প্ল্যাটফর্মগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পাশাপাশি ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধ করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানী থেকে বিভিন্ন জেলায় মানুষের যাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে।

এম জি
 

Link copied!