ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরকারি-বিরোধী দল মিলেই আসবে ‘স্বস্তির বাজেট’: স্পিকার হাফিজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৬, ০১:০৫ এএম

সরকারি-বিরোধী দল মিলেই আসবে ‘স্বস্তির বাজেট’: স্পিকার হাফিজ

সরকারি দল বাজেট দেবে এবং বিরোধী দল তার গঠনমূলক সমালোচনা করবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি ও বিরোধী দল মিলেই দেশকে একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে, যা জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

মঙ্গলবার (২৬ মে, ২০২৬) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্পিকার এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “সংসদে বিরোধী দল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়, আমি সেই বিষয়টি দেখব। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনেও লক্ষ্য করেছি। আশা করি, আগামীতেও তাদের মধ্যে এই কো-অপারেশন বজায় থাকবে।”

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, এখন পর্যন্ত এই সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে এবং আগামী দিনগুলোতে সংসদ সদস্যরা আরও ভালো ভূমিকা রাখতে পারবেন। সংসদে বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!