ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সড়কমন্ত্রী

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৪:১৩ পিএম

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে

ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যাত্রীদের চাপ ও তাড়াহুড়োর সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছে, তবে এ ধরনের অভিযোগের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে সরকার সার্বক্ষণিকভাবে পরিবহন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকেও বিভিন্ন রুটে নজরদারি চালানো হচ্ছে।

তিনি বলেন, বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ তুলনামূলক কম পাওয়া গেছে। তবে যাত্রীরা মাঝপথে দ্রুত গন্তব্যে পৌঁছাতে যেকোনো বাসে ওঠার চেষ্টা করলে কিছু পরিবহন শ্রমিক বা সংশ্লিষ্ট ব্যক্তি সুযোগ নিয়ে বেশি ভাড়া আদায় করছে।

সড়কের পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানবাহনের ধীরগতি দেখা দিলেও সেটি স্বাভাবিক চাপের অংশ। কারণ কয়েকটি লেনের গাড়ি সেখানে সীমিত লেনে প্রবেশ করছে। এরপরও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে ইতোমধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছেড়েছে। একই সময়ে বিপুল সংখ্যক কোরবানির পশু পরিবহন করায় সড়ক ও পরিবহন ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। সীমিত সক্ষমতার মধ্যেও সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

যাত্রীদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অনেকেই আগাম টিকিট সংগ্রহ না করে শেষ সময়ে যাত্রা শুরু করেন। এতে বাড়তি ভিড় তৈরি হয় এবং কিছু অসাধু চক্র সেই সুযোগ নেয়।

রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ চালুর বিষয়ে তিনি জানান, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটের কয়েকটি আন্তঃনগর ট্রেনে ইতোমধ্যে এই সুবিধা যুক্ত হয়েছে। তবে পর্যাপ্ত কোচের অভাব ও আগাম টিকিট বিক্রির কারণে সব ট্রেনে তা চালু করা সম্ভব হয়নি। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি।

মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের নয়। বিষয়টি সংশ্লিষ্ট সিটি করপোরেশনের অধীন এবং ইজারাসংক্রান্ত দায়িত্বও তাদের।

এম জি

Link copied!