ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতার অভিযোগ আইনমন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৭:১৫ পিএম

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতার অভিযোগ আইনমন্ত্রীর

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে আইন, বিচার ও সংসদমন্ত্রী মো. আসাদুজ্জামান মাদক ও মৌলবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে কলেজের সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, মসজিদগুলোতে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বেহেশতের টিকিট বিক্রির মতো বিভ্রান্তিকর তৎপরতা চালানোর চেষ্টা করছে একটি বিশেষ মহল। শৈলকুপার এই অঙ্গনের একজন সাবেক ছাত্র হিসেবে তিনি উপস্থিত সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার মূল সারথি।"

অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এর মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর হোসেন মোল্লা অন্যতম।

অনুষ্ঠান শেষে মন্ত্রী কলেজের সাবেক বন্ধুদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন এবং মাদক ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।

জেএইচআর

Link copied!