ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চকরিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুন ১৬, ২০২৬, ০৭:৩৮ পিএম

চকরিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ওয়াহিদুল ইসলাম নামের সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা সংলগ্ন ছোট খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াহিদুল ইসলাম ওই গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৫ জুন) সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় লোকজন খালের মধ্যে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। প্রাথমিকভাবে অনেকের মনে অপহরণ কিংবা হত্যার সন্দেহ জাগলেও প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

জেএইচআর

Link copied!