ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরালো লড়াই, পাথরঘাটায় জমজমাট বিতর্ক প্রতিযোগিতা

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

জুন ১৬, ২০২৬, ০৭:৩৪ পিএম

দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরালো লড়াই, পাথরঘাটায় জমজমাট বিতর্ক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতার্কিকরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এর নেতিবাচক দিক এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি ও জোরালো মতামত উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. মুনিরুল ইসলাম, পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাংবাদিক জাকির হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তাসলিমা মেমোরিয়াল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তালুক চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়। রানারআপ তাসলিমা মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

জেএইচআর

Link copied!