ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৪:২৪ পিএম

বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য এ তলব করা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে মাহবুব মোর্শেদকে আগামী সোমবার দুপুর ৩টায় সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ সময় তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের অনুলিপি এবং অভিযোগ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এম জি
 

Link copied!