ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১২:০৮ পিএম

কাতার সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার রাত ৩টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় যান স্পিকার। সেখানে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা তুলে দেন। একই সঙ্গে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তা হস্তান্তরের সময় স্পিকার কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি তিনি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল সানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

দোহা সফরকালে স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএন

Link copied!