ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কালিয়াকৈরের কেন্দ্রীয় কবরস্থান থেকে ৬ মরদেহ চুরির অভিযোগ

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

জুলাই ১৬, ২০২৬, ০১:৫৪ পিএম

কালিয়াকৈরের কেন্দ্রীয় কবরস্থান থেকে ৬ মরদেহ চুরির অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি-চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ছয়টি মরদেহ চুরির অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানে দাফন করা ছয়টি মরদেহ কবর খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন নিহতদের স্বজনরা।

বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন, মরদেহ উদ্ধারের চেষ্টা, জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান মিন্টু বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এএন

Link copied!