ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফিফা থেকে বড় সুখবর পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১২:০১ পিএম

ফিফা থেকে বড় সুখবর পেল আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ফিফার সর্বশেষ পুরুষদের বিশ্ব র‌্যাঙ্কিংয়েও এক নম্বর অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির পরেই রয়েছে স্পেন। তৃতীয় স্থানে আছে ফ্রান্স। এরপরের দুটি অবস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও ব্রাজিল।

বিশ্বকাপ শুরুর আগে জুন মাসে প্রকাশিত অফিসিয়াল ফিফা র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেছিল আর্জেন্টিনা। দীর্ঘদিন পর তারা আবার বিশ্বের এক নম্বর দল হিসেবে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করে। সেই ধারাবাহিকতা বিশ্বকাপেও বজায় রেখে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।

লিওনেল স্কালোনির শিষ্যরা নকআউট পর্বে একের পর এক শক্ত প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ডকে বিদায় করার পর সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার সামনে এখন নতুন ইতিহাস গড়ার সুযোগ। ফাইনালে স্পেনকে পরাজিত করতে পারলে তারা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে। একই সঙ্গে শিরোপা ধরে রাখতে পারলে বিশ্ব ফুটবলে তাদের আধিপত্য আরও সুদৃঢ় হবে।

বর্তমান অনানুষ্ঠানিক (লাইভ) ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে এক নম্বরে। তাদের পরের অবস্থানগুলোতে রয়েছে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর আগামী ২০ জুলাই প্রকাশিত হতে যাওয়া অফিসিয়াল ফিফা র‌্যাঙ্কিংয়ে এই অবস্থানে পরিবর্তন আসতে পারে।

এএন

Link copied!