ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি 

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১২:৫১ পিএম

সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি 

সেমিফাইনালে জালের দেখা পাননি লিওনেল মেসি। তবুও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে দুটি গোলেই অ্যাসিস্ট করে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন তিনি। সাত ম্যাচ শেষে দুজনেরই গোলসংখ্যা আট হলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় এখন শীর্ষে রয়েছেন মেসি।

বিশ্বকাপে টানা দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন আর্জেন্টিনার এই তারকা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। এরপর জর্ডান, শেষ ৩২-এ কেপ ভার্দে এবং শেষ ষোলোয় মিশরের বিপক্ষে একটি করে গোল করেন। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল বা অ্যাসিস্ট না পেলেও সেমিফাইনালে আবারও নিজের প্রভাব দেখান মেসি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ৮৫ মিনিটে ডান দিক থেকে মেসির বাড়ানো পাস ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জালে পাঠিয়ে সমতা ফেরান এঞ্জো ফের্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্বল ডান পায়ে দুর্দান্ত এক ক্রস বাড়ান মেসি। সেই বল থেকে লাউতারো মার্তিনেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দেন।

অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও সাত ম্যাচে আট গোল করেছেন। সেমিফাইনালের আগে তার অ্যাসিস্ট ছিল তিনটি, যা তাকে সাময়িকভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে রেখেছিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে মেসির চার অ্যাসিস্ট তাকে আবার শীর্ষে তুলে এনেছে।

ফিফার নিয়ম অনুযায়ী, একাধিক খেলোয়াড় সমান গোল করলে প্রথমে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়। অ্যাসিস্টও সমান হলে যে খেলোয়াড় কম সময় মাঠে খেলেছেন, তাকে এগিয়ে রাখা হয়। সেই নিয়মেই বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে অবস্থান করছেন মেসি।

এখন সামনে ফাইনাল। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ থাকবে মেসির সামনে। অন্যদিকে, এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিজের গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন।

এদিকে, নরওয়ে বিদায় নেওয়ায় সাত গোল করা আর্লিং হাল্যান্ডের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তবে ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইন ছয়টি করে গোল এবং একটি করে অ্যাসিস্ট নিয়ে এখনও লড়াইয়ে আছেন। এছাড়া ফ্রান্সের উসমান দেম্বেলে পাঁচ গোল ও দুটি অ্যাসিস্ট এবং স্পেনের মিকেল ওইয়ারসাবাল পাঁচ গোল ও একটি অ্যাসিস্ট নিয়ে এখনও সম্ভাবনা ধরে রেখেছেন।

এএন

Link copied!