ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে উপমন্ত্রী শামীমের বৈঠক

ঢাকা-রোম বিমান চালুর বিষয়ে আলোচনা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৬:০৯ পিএম

ঢাকা-রোম বিমান চালুর বিষয়ে আলোচনা

ইতালি প্রবাসী সমগ্র বাঙালীদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেনের সঙ্গে আলোচনা করেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এ আলোচনা করেন তিনি। এসময় এনামুল হক শামীম বিমান প্রতিমন্ত্রীর কাছে ডিও লেটার হস্তান্তর করেন।

আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম বলেন, আমার নির্বাচনী এলাকা নড়িয়া-সখিপুর ও শরীয়তপুর জেলার লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিটেন্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। 

ইতালি প্রবাসী সমগ্র বাঙালী ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও সচিবের সাথে আলোচনা করেন এবং ডি.ও লেটার হস্তান্তর করেন। 

এ ব্যাপারে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে,"অতি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-রোম-ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবে।

 

টিএইচ

Link copied!