ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘বিএনপির সন্ত্রাসীদের শায়েস্তা করতে যুব মহিলা লীগই যথেষ্ট’

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৮:১০ পিএম

‘বিএনপির সন্ত্রাসীদের শায়েস্তা করতে যুব মহিলা লীগই যথেষ্ট’

বিএনপির সন্ত্রাসীদের শায়েস্তা করতে যুব মহিলা লীগের নেত্রীরাই যথেষ্ট। তারা যেখানেই সন্ত্রাস নৈরাজ্য করবে সেখানেই প্রতিরোধ-প্রতিহত করা হবে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ সভাপতি সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে যুব মহিলা আওয়ামী লীগ ও ঢাকা-১৪ আসনের নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী নেতাকর্মীরা বিএনপির নৈরাজ্য-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেছেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনে আন্দোলনের নামে লাগাতার মিথ্যাচার ও নৈরাজ্য সন্ত্রাস চালাচ্ছে। তাদের আর সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দেওয়া হবে না। যেখানেই নৈরাজ্য সন্ত্রাস সেখানেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হবে। 

মিরপুর ১ নাম্বার মুক্তবাংলা কাছ থেকে ১০ হাজারের বেশি লোক নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মিরপুর ৬ নাম্বার প্রশিকা পর্যন্ত গেলে পুলিশ সেখানে বাঁধা দিলে মিছিল ঘুরিয়ে ১ নাম্বার পানির ট্যাংকিতে এসে শেষ হয় ।

 

টিএইচ

Link copied!