ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘সম্মেলনের আগে ছাত্রলীগ কোনো কমিটি দিতে পারবে না’

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১২, ২০২২, ০৪:০৫ পিএম

‘সম্মেলনের আগে ছাত্রলীগ কোনো কমিটি দিতে পারবে না’

আগামী ৩ ডিসেম্বর জাতীয় সম্মেলনের আগে ছাত্রলীগের বর্তমানের দায়িত্বপ্রাপ্তরা নতুন করে আর কোনো কমিটি দিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।

জানা গেছে, গত ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দেওয়ার পর বিতর্ক তৈরি হয়। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
টিএইচ

Link copied!