ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপির সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আ. লীগ: কৃষিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৬, ২০২২, ০২:৪৭ পিএম

বিএনপির সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আ. লীগ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জাতীয় নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তবে দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টার সময় মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক বলেন, দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এ ছাড়া ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। সমাধানে কাজ করছে সরকার।

এবি

Link copied!