ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে আ’লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৯, ২০২৩, ০৫:২০ পিএম

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে আ’লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’

টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’-এ স্লোগানে মুখরিত রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা। এখান থেকেই শুরু হবে আজকের (বুধবার) শোভাযাত্রা। সেখান থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে পর্যন্ত শোভাযাত্রা করবে ক্ষমতাসীন দলটি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই শোভাযাত্রা শুরু হওয়ার আগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়েছে। ইতোমধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছেন সাউন্ডবক্সে গান বাজিয়ে, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শোভাযাত্রায় অংশ নিতে দুপুর দুইটা থেকে মিছিল নিয়ে সাতরাস্তার দিকে আসতে দেখা যায় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

শোভাযাত্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন। শোভাযাত্রা ঘিরে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরএস

Link copied!