ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: আফরোজা আব্বাস

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

আগস্ট ১৭, ২০২৪, ০৬:৪১ পিএম

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাধারণ মানুষের পাশে প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসা বার্তা নিয়ে থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর উত্তম আখ্যা দিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিজয়ী হওয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস অভিনন্দন জানান।

বলেন, ছাত্ররা রক্ত দিয়ে আমাদের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে। বুকের পাথর নেমে যাওয়ায় এখন বুক ভরে শ্বাস নিতে পারছি। আমরা বিএনপির পক্ষ থেকে এই  তরুণ সমাজকে অভিনন্দন জানাই।

বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আফরোজা আব্বাস বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষ ও ভিন্ন মতের মানুষকে অত্যাচার করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিহিংসায় রাজনীতি করে না। ভয়ভীতি দেখিয়ে হামলা মারপিট না করে প্রতিটি এলাকায় ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধনে সমাজ গড়ার নির্দেশনা দেন তিনি।

আফরোজা আব্বাস মহিলা দল ও জেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পাবনার বলরামপুর সরদারপাড়ার সুলতানা পারভীন, দক্ষিণ রাঘবপুরের কোহিনুর আক্তার পিয়া, রাজা বটতলা এলাকার মাহাজেবিন ও মাসুম বাজার এলাকার নাবিলার সাথে কথা বলেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা মহিলা দল সভানেত্রী পূর্ণিমা ইসলাম, বিএনপি নেতা আনিসুল হক বাবু, মাহমুদুন্নবী স্বপন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক ছাত্রদল নেতা তসলিম হাসান সুইট, জেলা জাসাস সভাপতি খালেদ হোসেন পরাগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!