ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রুহুল কবির রিজভী

জাতির প্রত্যেকটি অর্জনে গর্ব করার দল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২৪, ০৮:২২ পিএম

জাতির প্রত্যেকটি অর্জনে গর্ব করার দল বিএনপি

আন্দোলন-সংগ্রাম থেকে কখনও পিছপা হয়নি বিএনপি। অনেকে অনেক কিছু করেছে কিন্তু বিএনপি কখনও দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রত্যেক অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে মোহাম্মদপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল সাত নভেম্বর। এরশাদকে জাতীয় বেইমান বলে ২৪ ঘণ্টার মধ্যে এরশাদের দলে ভিড়েছে শেখ হাসিনা। ৯০ নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ। ৫ আগস্টের আন্দোলন শেখ হাসিনার গর্ব করার নয়, পালিয়ে যাওয়ার ইতিহাস।

বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনও লাভ হবে না উল্লেখ করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ জনগণ তা প্রত্যাশা করেনি।

অন্তর্বর্তী সরকারকে মেপে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনও ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা স্বর্বোভৌমত্ব বিপন্ন হতে পারে।

রিজভী বলেন, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। গণতান্ত্রিক আন্দোলনের অংশীজনদের গণতন্ত্রের মুল্যবোধকে শ্রদ্ধা করতে হবে। স্বৈরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি ও সব ক্রিমিনাল একত্রিত হয়ে কোনও রাজনৈতিক দলে যোগ দিলে, কোনও দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে।

ইএইচ

Link copied!