ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বেলুন-পায়রা উড়িয়ে শুরু ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১, ২০২৫, ০৪:৪৭ পিএম

বেলুন-পায়রা উড়িয়ে শুরু ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

বেলুন ও পায়রা উড়িয়ে শুরু হয়েছে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান। অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রথমে জাতীয় পতাকা ও পরে দলীয় পতাকা উত্তোলন করেন। তারপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু ঘোষণা দেন।

ছাত্র রাজনীতির সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে রাজধানীর ও তার আশেপাশে সব ইউনিটের নেতারা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। 

আরএস

Link copied!