ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জয়নুল আবদিন ফারুক

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র সফল হবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:০১ পিএম

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র সফল হবে না

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তা সফল হবে না। কারণ জনগণ ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণতন্ত্র ফোরাম’ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি বলেন,“এবার আর দিনের ভোট রাতে হবে না। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মতো নির্বাচন হবে না। এবার জনগণের খেলায় নির্বাচন কমিশন জয়লাভ করবে।”

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ফারুক বলেন,“ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর নানা গুঞ্জন শোনা যাচ্ছে। নুরের ওপর অত্যাচারের কথা শোনা যাচ্ছে, পিআরের কথা শোনা যাচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথাও শোনা যাচ্ছে। যদি আবারও বিচারপতি শাহাবুদ্দিনের সময়কার মতো নির্বাচন দিতে চান, তবে এটি ড. ইউনূসের ষড়যন্ত্র নয়; বরং দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সঙ্গে একই সুর।”

ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন,“১৮ কোটি মানুষ জুলাই-অগাস্টের বিপ্লবের পর তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পথ সুগম করেছে, সেটিকে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্রে দিল্লি ও শেখ হাসিনারই লাভ হবে। দয়া করে এ পথ থেকে সরে আসুন।”

তিনি আরও বলেন,“রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। বাংলাদেশের সংবিধান নিয়ে আর কোনো আপস করা যাবে না। সংবিধান মেনেই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

গণতন্ত্র ফোরামের সভাপতি ও কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

ইএইচ

Link copied!