ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রিজভী

আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:০১ পিএম

আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান যাতে দোসররা খোলস পাল্টাতে না পারে।

বুধবার সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে ফ্যাসিবাদের দোসররা দেশে বা বিদেশে এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা সক্রিয় হতে পারছে।

রিজভী আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনও লুটপাটকারীদের অর্থ দেশে ফেরত আনতে বা বিচার করতে পারেনি। তিনি বলেন, দুদক কার্যকরভাবে কাজ করছে না।

নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি উল্লেখ করে তিনি বলেন, তাকে নিয়ে যে অপপ্রচার শুরু হয়েছে, তা সব মিথ্যা ও ভিত্তিহীন।

রিজভী নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, তৃণমূলের মাধ্যমে দলকে সুসংহত করতে হবে যাতে জনগণ ধানের শীষে ভোট দিতে পারে। তিনি শেখ হাসিনাকে ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং যোগ করেন, বহুধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়।

জেএইচআর

Link copied!