ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নাসিরুদ্দীন পাটওয়ারী

ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১১:২৭ এএম

ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পর্কের পরীক্ষাগারে পরিণত করা হচ্ছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, সম্প্রতি আইন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অধ্যাপক আসিফ নজরুলকে একটি চিঠি দিয়েছেন, যেখানে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। রাষ্ট্রের মর্যাদাকে এমনভাবে ব্যবহার করা মোটেই শোভন নয়। আমরা প্রধান উপদেষ্টার কাছে জানাবো—যদি উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন দলের সঙ্গে গোপন সমঝোতায় যুক্ত থাকেন, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম এখনো ধীরগতিতে চলছে। অথচ নির্বাচনের আবহ তৈরি হয়ে গেছে। আমরা চাই, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এবং সে লক্ষ্যে এনসিপি অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি যেন দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যাতে আমরা মাঠে নামতে পারি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

জেএইচআর

Link copied!