ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রিজভী

নির্বাচন বানচাল করতে পতিত সরকার ওত পেতে আছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৩:৫৬ পিএম

নির্বাচন বানচাল করতে পতিত সরকার ওত পেতে আছে

নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে ‘পতিত সরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পতিত সরকার’ নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন বানচাল করা।

রিজভী সতর্ক করে বলেন, এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদের সঙ্গে নয়, আরও অন্তর্ভুক্ত শক্তি জড়িত আছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা নিষিদ্ধ ঘোষিত একটি দলের মানববিধ্বংসী কার্যক্রমের ব্যাপক প্রচার নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন যে, কীভাবে কিছু মিডিয়া এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমকে ফলাওভাবে প্রচার করছে। তিনি মনে করেন, এই ধরনের প্রচারকারীদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও, পরিস্থিতি ভিন্ন বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, ৫ আগস্টের পর অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও, এখন তারা কারসাজি করেই যাচ্ছে। যা সমাজের জন্য নেতিবাচক পরিবেশ গড়ে তুলেছে।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।

জেএইচআর

Link copied!