ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংকটপূর্ণ পরিস্থিতিতে নতুন রাজনৈতিক সমীকরণ: গণভোটে আট দলের ‘হ্যাঁ’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ০৪:২৪ পিএম

সংকটপূর্ণ পরিস্থিতিতে নতুন রাজনৈতিক সমীকরণ: গণভোটে আট দলের ‘হ্যাঁ’

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আগামী জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হতে যাওয়া গণভোটকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে উঠেছে। এই গণভোটে সংস্কারের পক্ষে ভোট নিশ্চিত করতে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। 

তারা জানিয়েছে, গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে জনগণকে উদ্বুদ্ধ করার কাজ এখন থেকে আরও জোরদার করা হবে।

রোববার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অবস্থান প্রকাশ করেন।

এর আগে বেলা ১১টায় মিলনায়তনে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। দীর্ঘ বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের প্রস্তুতি এবং মাঠ পর্যায়ে করণীয় ঠিক করা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের রাজনৈতিক অস্থিরতার এ সময়ে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে আট দল সাংগঠনিকভাবে সক্রিয় থাকবে। তারা মনে করছেন, জুলাই সনদকে বৈধতা দিতে গণভোটই একমাত্র পথ। এছাড়া গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে সারাদেশে সভা-সমাবেশ, যোগাযোগ ও প্রচারণা জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীসহ আট দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্যে উঠে আসে চলমান সংকট থেকে উত্তরণের জন্য গণভোটের গুরুত্ব এবং যৌথভাবে কাজ করার অঙ্গীকার।

ইএইচ

Link copied!