ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াতের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন আজহারি

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

নভেম্বর ২০, ২০২৫, ১১:৪৬ পিএম

জামায়াতের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন আজহারি

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই না করে শেয়ার করার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি দ্ব্যর্থহীন ভাষায় মন্তব্য করেছেন যে, মুসলিম কখনো গুজবের মাইক হয় না। তিনি জোর দিয়ে বলেছেন, তথ্য শেয়ার করার আগে অবশ্যই তা ভেরিফাই করতে হবে, কারণ যাচাইহীন শেয়ার হলো অপপ্রচার, গুজবের ইন্ধন এবং গুনাহের পথ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মিজানুর রহমান আজহারি।

তিনি ওই পোস্টের কমেন্টবক্সে আরও বিস্তারিত ব্যাখ্যা দেন। এই জনপ্রিয় ইসলামী বক্তা লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা একান্ত জরুরি। কোনো মুসলিম যা শুনে, তা-ই যাচাই-বাছাইহীনভাবে শেয়ার করতে পারে না। তিনি ইসলামের নির্দেশনা উল্লেখ করে বলেন, ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

আজহারি আরও লেখেন, তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা গুজব ছড়ানো নিঃসন্দেহে গুনাহের কাজ। তিনি সতর্ক করে বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই তা শেয়ার দেওয়া উচিত নয়। বরং তথ্যসূত্র যাচাই করে দেখতে হবে। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার না করার পরামর্শ দিয়ে তিনি লেখেন, অনেক সময় যাচাই করলে দেখা যায় যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই।

প্রসঙ্গত, সম্প্রতি মিজানুর রহমান আজহারিকে জড়িয়ে ফেসবুকে একটি প্রচারণা লক্ষ্য করা গিয়েছিল। সেখানে দাবি করা হয়, ঢাকার একটি আসনে তাকে জামায়াত মনোনয়ন দিয়েছে। তবে পরে জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই তথ্যটি সঠিক নয়, বরং গুজব বলে জানানো হয়। এই গুজবের পরপরই আজহারির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ইএইচ

Link copied!