নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫, ০৯:৫৮ পিএম
বিএনপি তাদের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি কার্যকর করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। আহ্বায়ক করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে, এবং সদস্যসচিব দায়িত্ব পেয়েছেন হাবিব উন-নবী খান সোহেল।
বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মাহদী আমিন, আমিনুল হক, মীর শাহে আলম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আব্দুল মোনায়েম মুন্না, এস. এম. জিলানী, নুরুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম বাবুল, রাজিব আহসান, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, মো. নাছির উদ্দিন, মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা কাজী মো. আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আব্দুল মজিদ ও কামরুল ইসলাম।
কমিটি গঠনের মাধ্যমে দলের এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় তা বাস্তবায়নের কাজ চলমান থাকবে।
ইএইচ