ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:০৫ পিএম

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।

তিনি বলেন, "আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। তফসিল ঘোষণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে।"

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, "এখন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশনকে নানা গুরুদায়িত্ব পালন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনকে অর্থবহ করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনো দুর্বলতা আমরা আশা করবো না। আমরা প্রত্যাশা করবো সুষ্ঠু-সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।"

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, "নির্বাচন সুষ্ঠু করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আশা করছি জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা আমাদের, সেটা পূরণ হবে।"

ইএইচ

Link copied!