ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন

যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:৩২ পিএম

যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে

বাংলাদেশে যারা নির্বাচন প্রক্রিয়া বানচাল করতে চায়, তারাই ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী। একই সঙ্গে তিনি হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদির ওপর চালানো হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং এটি বাংলাদেশের ওপরই আঘাত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ১০ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীর ওপর প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। হামলার ধরন দেখে স্পষ্ট, এটি একটি পরিকল্পিত ও পেশাদার অপরাধ।

তিনি আরও বলেন, বর্তমানে ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন হাদিকে সুস্থ করে তোলা হয় এবং তাকে জীবন দান করা হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক থাকবে, তবে সে ধরনের কোনো অবস্থানে যাওয়া হবে না, যাতে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই ২০২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষাই তাদের রাজনৈতিক অবস্থানের ভিত্তি। এই চেতনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা ঐক্য ধরে রাখবেন, এ বিষয়ে কোনো আপস হবে না।

তিনি আরও বলেন, যারা নির্বাচনকে গণতন্ত্রে উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, যারা শক্তিশালী রাষ্ট্র গঠনের বিপক্ষে অবস্থান নেয়, তারাই মূলত গণতন্ত্রবিরোধী শক্তি। এ ধরনের শক্তি দেশের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই সক্রিয় রয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিবাদকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে এ ধরনের সহিংসতা চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে যেকোনো মূল্যে অর্থবহ ও বিশ্বাসযোগ্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

জেএইাচআর

Link copied!