ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহবাগে হাদির স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:০৮ পিএম

শাহবাগে হাদির স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক
শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) স্মৃতি রক্ষার্থে রাজধানীর শাহবাগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে তার পরিবার। 

শুক্রবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির জন্মস্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে তার ছোট বোনজামাই আমির হোসেন হাওলাদার এই দাবি উত্থাপন করেন। 

তিনি বলেন, “হাদির উত্থান ও পরিচিতি যেহেতু শাহবাগ কেন্দ্রিক, তাই সেই শাহবাগেই তার একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক।”

স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি হাদির সাহিত্যকর্ম ও জীবনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তিনি। 

আমির হোসেন বলেন, “সারাদেশের মানুষের মনে হাদির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছে, তা তার দীর্ঘদিনের ত্যাগের অর্জন। পরিবারের কাছে যেমন সে স্নেহের ছিল, তেমনি এলাকাবাসীর কাছেও ছিল অত্যন্ত প্রিয়। এমন মেধাবী ও সাহসী মানুষ আগামী কয়েক দশকেও জন্মাবে কি না সন্দেহ।”

হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। 

দাফনের বিষয়ে তিনি জানান, মরদেহ ঢাকায় পৌঁছানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হাদির ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী তাকে তার বাবার কবরের পাশেই দাফন করার বিষয়টি পরিবার গুরুত্বের সাথে বিবেচনা করছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে গণসংযোগকালে রাজধানীর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শাহাদাত বরণ করেন। আজ সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ইএইচ

Link copied!