ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাদিকে ‘গিনিপিগ’ বলায় তোপের মুখে মনি, ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:৩৭ পিএম

হাদিকে ‘গিনিপিগ’ বলায় তোপের মুখে মনি, ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ

নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তিনি ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নিলুফার মনি বলেন, “হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই করে ছেড়ে দিতেন। বাট হাদিকে হয়তো সেলাই করে ছেড়ে দেওয়ার পর চলতে পারে নাই।” তিনি আরও দাবি করেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হাদিকে ব্যবহার করছে।

এই বক্তব্যের পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই তাঁর এই মন্তব্যকে ‘চরম ধৃষ্টতাপূর্ণ’ ও ‘তুচ্ছতাচ্ছিল্যকর’ হিসেবে অভিহিত করে তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও শাস্তির দাবি জানান। এমনকি এর আগে শহীদ আবরার ফাহাদকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অনেকে অভিযোগ তুলেছেন।

সমালোচনার মুখে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ব্যাখ্যায় নিলুফার মনি লেখেন, “শহীদ শরিফ ওসমান হাদির বিষয়ে আমার বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বলতে চেয়েছি একদল লোক বিশেষ উদ্দেশ্যে তাকে ব্যবহার করছে। তারা তাকে পরীক্ষাগারের প্রাণীর মতোই নিহত করেছে। আমার বক্তব্যটি আক্ষরিকভাবে গ্রহণ না করে মূল সুরটি বোঝার অনুরোধ করছি এবং ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

পরিশেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তবে তার এই দুঃখ প্রকাশেও সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভ পুরোপুরি কমেনি।

ইএইচ

Link copied!