ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

সহাবস্থানের রাজনীতিই এখন প্রধান চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:০২ পিএম

সহাবস্থানের রাজনীতিই এখন প্রধান চ্যালেঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বহুদলীয় গণতন্ত্রের চর্চায় একটি ইতিবাচক অধ্যায় হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের নিজ ভূমিতে ফিরে আসার এই অধিকার পুনরুদ্ধার হওয়া বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি বিশেষ প্রতিফলন। 

তিনি বলেন, “তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে অর্জিত গণঅভ্যুত্থানের ফলে আজ এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে তিনি ও তাঁর পরিবার দেশে ফিরতে পেরেছেন।”

ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে নাহিদ ইসলাম লেখেন, “আমরা এমন এক গণতান্ত্রিক মূল্যবোধের রাষ্ট্র চাই, যেখানে ভিন্নমতের কারণে কোনো নেতাকে রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হতে হবে না। বিগত দেড় দশকের অবরুদ্ধ পরিবেশ ভেঙে আমরা যে মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, সেখানে প্রতিটি নাগরিকের জন্য আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও যোগ করেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় সব দলের মধ্যে সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখনকার প্রধান চ্যালেঞ্জ। সবশেষে তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে তিনি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার অংশগ্রহণ ফলপ্রসূ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!