ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:১৪ এএম

দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে ফেরার পথে অভাবনীয় ও ঐতিহাসিক সংবর্ধনা দেওয়ায় দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার এই ধন্যবাদ ও কৃতজ্ঞতার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের ফেরা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট মহাসড়ক পর্যন্ত যে বিশাল জনসমাগম হয়েছে, তাতে ঢাকা মহানগরী এক নজিরবিহীন জনসমুদ্রে পরিণত হয়। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাশাপাশি, অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

অভ্যর্থনা কার্যক্রমটি সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দিনভর এই ঐতিহাসিক মুহূর্তের সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্বে নিয়োজিত সকল গণমাধ্যমের সাংবাদিকদেরও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে দেশে পৌঁছানোর পর থেকেই তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সংবর্ধনা অনুষ্ঠান ও মায়ের সাথে সাক্ষাতের ব্যস্ততম দিন শেষে তিনি এখন গুলশানের বাসভবনে অবস্থান করছেন।

ইএইচ

Link copied!