ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসলামী আন্দোলনকে ৩৫টি ও এনসিপিকে ৩০টি আসন দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:৪০ পিএম

ইসলামী আন্দোলনকে ৩৫টি ও এনসিপিকে ৩০টি আসন দিলো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে নতুন করে যুক্ত হয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এই নতুন রাজনৈতিক সমীকরণের ফলে আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পরিধি বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 

এর আগে একাধিক সূত্রে জানা যায়, জোটে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩৫টি এবং এনসিপিকে প্রাথমিকভাবে ৩০টি আসন দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। তবে এনসিপি আরও বেশি আসনের দাবি জানিয়ে আসছিল।

এদিকে এলডিপি ও এবি পার্টি জোটে যুক্ত হওয়ার ফলে আসন বণ্টনের হিসাবে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, নতুন দলগুলোর অন্তর্ভুক্তির ফলে এনসিপির আসন সংখ্যা ২০ থেকে ২৫ এর মধ্যে থাকতে পারে। অন্যদিকে, বাকি দলগুলোকেও নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হতে পারে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই ঐক্য প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। আসন সমঝোতার বিষয়ে দলগুলোর মধ্যে হৃদ্যতাপূর্ণ আলোচনা চলছে এবং শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ও গণতান্ত্রিক শক্তিগুলোর এই বৃহত্তর জোট রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে

ইএইচ

Link copied!