ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শনিবার ঘোষণা হতে পারে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২৬, ০৯:৫৪ পিএম

শনিবার ঘোষণা হতে পারে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী তালিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী শনিবার (৩ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। জোটের শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।

বৃহস্পতিবার এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সংবাদমাধ্যমকে বলেন, “জোটের শরিকদের মধ্যে কে কোন আসনে নির্বাচন করবেন, তা নিয়ে আলোচনা চলছে। ৩ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

১১ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “আমাদের ১১টি দলের মধ্যে নির্বাচনী সমঝোতা হয়েছে। আলাপ-আলোচনা চলছে, দু-চার দিনের মধ্যে সেটা প্রকাশ করা হবে।”

শুরুতে আটটি দল নিয়ে এই নির্বাচনী জোট গঠিত হলেও পরে তা ১১ দলে উন্নীত হয়। জোটের প্রারম্ভিক আটটি দল হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

গত ২৮ ডিসেম্বর এই আট দলের সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সর্বশেষ এই জোটে যুক্ত হয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

ইএইচ

Link copied!