ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আব্দুল্লাহ আল জাবের

ওসমান হাদী হত্যার সাথে সেনাপ্রধান ও সরকার জড়িত থাকলে তাদেরও বিচার হবে

শাহিনুর রহমান

শাহিনুর রহমান

জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:৪০ পিএম

ওসমান হাদী হত্যার সাথে সেনাপ্রধান ও সরকার জড়িত থাকলে তাদেরও বিচার হবে
ছবি: শাহিনুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আবারও নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল শুক্রবার বাদ জুমা থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর মধুর ক্যান্টিনে আয়োজিত ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনা শেষে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবেই এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, এখন যদি আমরা শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে ভবিষ্যতে এর চেয়েও বড় ফ্যাসিবাদী সরকার আসবে। এ সময় অনুষ্ঠানে আরও অনেকেই উপস্থিত ছিলেন, এবং সংহতি প্রকাশ করেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ১৮ কোটি মানুষের ভালোবাসা ছিল শহীদ ওসমান হাদির প্রতি। তার স্মরণে কোনো ধরনের ব্যানার ছাড়াই নিজ নিজ এলাকায় সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো। 

তিনি অভিযোগ করে বলেন, হত্যার ৩৫ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো বিচার হয়নি। যে রাষ্ট্র শহীদ ওসমান হাদির নিরাপত্তা দিতে পারেনি, সেই রাষ্ট্রের দায়িত্ব ছিল তার সন্তানদের নিরাপত্তা ও দায়ভার গ্রহণ করা। এটা যদি আবেদন করে করতে হয়, তাহলে বাংলাদেশের জনগণের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।

শহীদ ওসমান হাদি হত্যার সাথে যদি সেনাপ্রধান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জড়িত থাকেন, তবে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি তার নিজের নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন। আপনারা তখন কী ভূমিকা পালন করেছিলেন? এখন কি সেই ভূমিকা পালন করতে পারবেন? আমার মনে হয় না।

সাগর-রুনি হত্যা মামলার উদাহরণ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার যেন সেই মামলার মতো ঝুলে না থাকে। আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, বিক্ষোভের পর প্রয়োজনে যমুনা ঘেরাও এবং এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

ইএইচ

Link copied!