ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:১১ পিএম

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন নির্বাচন কমিশনে বৈধতা পেয়েছে। 

রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামতে মিন্টুর সামনে আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে গত ৯ জানুয়ারি মিন্টুর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। 

অভিযোগে বলা হয়েছিল, মিন্টু মার্কিন নাগরিকত্ব বহাল রেখেই হলফনামায় তথ্য গোপন করেছেন এবং তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়গুলো আড়াল করেছেন।

এ আপিলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছিল। তবে কমিশন শুনানি শেষে জামায়াত প্রার্থীর সেই আবেদন খারিজ করে মিন্টুর প্রার্থিতা বহাল রাখে।

ইএইচ

Link copied!