ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিকল্প নাম বিএনপি: সালাউদ্দিন আহমদ

নুরুল ইসলাম সুমন, চকরিয়া

নুরুল ইসলাম সুমন, চকরিয়া

জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৪২ পিএম

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিকল্প নাম বিএনপি: সালাউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে, জনগণ তাদের মালিকানা ফেরত পেয়েছে। তাই আমাদের গণতন্ত্রকে শক্তিশালী রূপ দিতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা করতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবারই একই পরিণতি হবে।

সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদের অঙ্গীকার, ছাত্র-জনতার প্রত্যাশা ও এদেশের সকল মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার সকাল ১১টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়াউর রহমান, এদেশের উন্নয়ন করেছে বিএনপি এবং স্বাধীনতা রক্ষা করেছে বিএনপি। এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অপর নাম বিএনপি। সুতরাং আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

এ সময় চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!