ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
তারেক রহমান

আপনারা দয়া করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেবেন

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৫৮ পিএম

আপনারা দয়া করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেবেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষ ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন। আমাদের অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। 

শুক্রবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

এর আগে তারেক রহমান রাত ৮টা ৩১ মিনিটে জনসভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা আনন্দ-উল্লাসের মাধ্যমে তাকে স্বাগত জানান। রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও বিভিন্ন থানা ছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন। মানুষের ঢলে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব-১৩ ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!