ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফরিদপুরকে বিভাগ ও সিটি করপোরেশনের প্রতিশ্রুতি, ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:০২ পিএম

ফরিদপুরকে বিভাগ ও সিটি করপোরেশনের প্রতিশ্রুতি, ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে এসে ফরিদপুরবাসীকে বড় প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘোষণা করেছেন কমা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে জনদাবি মেনে ফরিদপুরকে পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ এবং সিটি করপোরেশনে রূপান্তর করা হবে।

বুধবার বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন ধরে ফরিদপুরবাসীর প্রাণের দাবি ছিল একে বিভাগ হিসেবে ঘোষণা করা। তারেক রহমান সেই দাবি পূরণের অঙ্গীকার করে বলেন কমা ফরিদপুরকে বিভাগ করার যে গণদাবি রয়েছে কমা জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। একই সাথে এই শহরকে সিটি করপোরেশন হিসেবে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা দিয়ে সাজানো হবে। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। 

ফরিদপুরের অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান এবং কৃষিকাজে পানি সংকট নিরসনে পরিকল্পিতভাবে পদ্মা বাঁধ বা ব্যারেজ নির্মাণের কথা জানান তিনি। এ ছাড়া কমা কৃষকদের সহজ শর্তে ঋণ কমা সার ও বীজের নিশ্চয়তা দিতে বিএনপি ঘোষিত কৃষক কার্ড চালুর ঘোষণা দেন তিনি।

বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কড়া সমালোচনা। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন কমা জনগণ যাদের গুপ্ত নামে ডাকে কমা তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা সময় বুঝে রূপ পরিবর্তন করে। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। 

সম্প্রতি এক রাজনৈতিক নেতার নারী সমাজকে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন কমা যারা নিজের দেশের মা বোনদের নিয়ে নোংরা কথা বলে কমা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা মানুষ দেখেছে। যারা অনৈতিকভাবে কাজ শুরু করেছে কমা তারা কীভাবে সৎ লোকের শাসন দেবে।

তারেক রহমান বলেন কমা গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার বঞ্চিত ছিল। ২০২৪ সালের ছাত্র জনতার বিপ্লবের পর এখন সময় এসেছে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন কমা ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম হবে এবং সরকারের প্রতিটি কাজ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

ফরিদপুর জনসভার মূল বিষয়গুলো বিশ্লেষণে দেখা যায় কমা তারেক রহমান ফরিদপুরকে বিভাগ ও সিটি করপোরেশন ঘোষণার প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি প্রদান এবং নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি তথাকথিত গুপ্ত সংগঠনের নারীবিদ্বেষী ও দ্বিমুখী আচরণের সমালোচনা করে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বরিশালের জনসভা শেষে হেলিকপ্টারযোগে ফরিদপুর পৌঁছান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ ছাপিয়ে পুরো শহর এক জনসমুদ্রে পরিণত হয়। ফরিদপুরকে বিভাগ করার এই প্রতিশ্রুতি নির্বাচনী বৈতরণী পার হতে বিএনপিকে বড় ধরনের বাড়তি সুবিধা দেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

জেএইচআর

Link copied!