ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
হাসনাত আবদুল্লাহ

জালিয়াতির ভিডিও ঠেকাতেই ইসি মোবাইল নিষিদ্ধ করেছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:৫৭ পিএম

জালিয়াতির ভিডিও ঠেকাতেই ইসি মোবাইল নিষিদ্ধ করেছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে, সেজন্যই নির্বাচন কমিশন বা ইসি মোবাইল ফোন নিষিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।

সোমবার বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ হলো সবাইকে নিজের ফোন ঘরে রেখে আসতে হবে। এটি একটি হঠকারী সিদ্ধান্ত যা কেবল জালিয়াতি করার উদ্দেশ্যেই নেওয়া সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন যে কোনো নাগরিক সাংবাদিক বা মোবাইল সাংবাদিকতাকেও এই সিদ্ধান্তের মাধ্যমে বাধাগ্রস্ত করা হয়েছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার সুযোগ না থাকা কোনোভাবেই যৌক্তিক নয়। এর ফলে কোনো বিপদ হলেও তাৎক্ষণিকভাবে কাউকে জানানো সম্ভব হবে না।

হাসনাত আবদুল্লাহর মতে সিসি ক্যামেরা থাকলেও তা তাৎক্ষণিক কোনো কাজে দেবে না। সাংবাদিকরা যেভাবে অনিয়ম ও জালিয়াতির চিত্র তুলে ধরতে পারেন, তা ফিক্সড ক্যামেরার পক্ষে সম্ভব নয়। ব্যক্তিগত ফোন থাকলে অনিয়ম বা ভোট চুরির ভিডিও দ্রুত ধারণ করা যেত। হয়তো এই সুযোগ বন্ধ করতেই কমিশন এমন নিষেধাজ্ঞা দিয়েছে।

তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, গতকাল রোববার ইসির পক্ষ থেকে সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা চিঠিতে জানানো হয় যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন রাখা যাবে না।

তবে চিঠিতে কিছু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং বিশেষ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য প্রয়োজনীয় ক্ষেত্রে ফোন ব্যবহার করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এই নির্দেশনা জারি করেছে কমিশন।

জেএইচআর

Link copied!