ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মাইন্ড করায় ভোট দেননি জি এম কাদের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:১৩ পিএম

মাইন্ড করায় ভোট দেননি জি এম কাদের

রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বৃহস্পতিবার সারাদিন রংপুর নগরীর নিউসেনপাড়া মহল্লার স্কাই ভিউ বাসভবনে অবস্থান করলেও ভোটকেন্দ্রে যাননি বলে দলীয় সূত্রে জানা গেছে। দিনভর সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি তিনি। সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন বলে তার ব্যক্তিগত সহকারী সাংবাদিকদের জানান।

দলীয় নেতারা আগেরদিন জানিয়েছিলেন, সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন জি এম কাদের। তবে বৃহস্পতিবার সকাল থেকে জেলা ও মহানগর পর্যায়ের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

বিকেল তিনটার দিকে স্কাই ভিউ বাসভবনে গিয়ে দেখা যায়, বাসার মূল ফটক ও দরজাগুলো বন্ধ। বাইরে কোনো নেতাকর্মীর উপস্থিতিও ছিল না। পরে বাসার ভেতরের অংশে কয়েকজন সাংবাদিককে অপেক্ষা করতে দেখা যায়। দুপুর ৩টা ৫ মিনিটের দিকে জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী তৈয়ব আহামেদ এসে সাংবাদিকদের জানান, ‘স্যার এখন কোনো কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর সন্ধ্যায় তিনি প্রতিক্রিয়া জানাবেন।’

তবে তিনি ভোট দিতে যাবেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আরিফ আলী বলেন, ‘স্যারের মন–মেজাজ খুব খারাপ। তিনি ভীষণ মাইন্ড করেছেন। নির্বাচনের ফল খুব ভালো হবে বলে তিনি মনে করছেন না।’

তার দাবি, আসনের ইউনিয়ন পর্যায়ের নেতাদের কাছে দেওয়া নির্বাচনি খরচের অর্থ ঠিকমতো কর্মী ও ভোটকেন্দ্রের দায়িত্বশীলদের কাছে পৌঁছায়নি, যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

আরিফ আলী আরও বলেন, ‘স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু বিকেল পর্যন্ত তিনি বাইরে আসেননি।’

দলের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘চেয়ারম্যান স্যার বাসা থেকে বের হননি, ভোট দিতেও যাননি। সন্ধ্যার পর প্রেস ব্রিফিংয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার অবস্থান জানাবেন।’

সারাদিন জি এম কাদেরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে তার ভোট না দেওয়া এবং নীরবতা ঘিরে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

এএন

Link copied!