ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

বিএনপি গণভোটের ফলাফলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:৪৮ পিএম

বিএনপি গণভোটের ফলাফলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেনি। ফলে গণভোটে যে গণরায় এসেছে শপথ গ্রহণ না করে তাকে বিএনপি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি'র অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

নাহিদ বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা নির্বাচনের ফলাফল মেনে শপথ নিয়েছি। আমরা আশা করেছিলাম যারা এ নির্বাচনে সরকার গঠন করবেন তারা সংস্কারের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবেন। কিন্তু এ মন্ত্রিসভা দেখে মনে হয়নি এটি আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং এটি পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা। নতুন মন্ত্রীসভা প্রতিনিধিত্বমূলক হয়নি এবং এখানে সকল জাতীগোষ্ঠীর সমন্বয় করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। 

বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেনি। ফলে গণভোটে যে গণরায় এসেছে শপথ গ্রহণ না করে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ নিজ ঘর থেকে করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন কিন্ত আমরা জানতে চাই বিএনপির সংসদ সদস্যরা কবে তাদের ঋণ পরিশোধ করবেন। বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়।

তিনি আরও বলেন, ঋণ পরিশোধ করেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। আমরা দেখতে পাচ্ছি এ মন্ত্রী সভায় দুর্নীতিগ্রস্ত, আর্থিকভাবে অস্বচ্ছ, ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিরা আছেন। আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচনের পর প্রথম  মন্ত্রিসভাটি একটি স্বচ্ছ  মন্ত্রিসভা হবে। কিন্ত তা হয়নি।

এএন

Link copied!