ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংসদ অধিবেশন উপলক্ষে বিএনপির এমপিদের প্রশিক্ষণ শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০২:২২ পিএম

সংসদ অধিবেশন উপলক্ষে বিএনপির এমপিদের প্রশিক্ষণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আজ সকালে উদ্বোধনী পর্বে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। অভিজ্ঞ সংসদ সদস্য, শিক্ষাবিদ ও সংসদ বিশেষজ্ঞরা নতুন নির্বাচিত এমপিদের সংসদীয় আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছেন।

আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবারের নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন এই সদস্যদের সংসদীয় রীতিনীতি, পয়েন্ট অব অর্ডার উত্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার কৌশল শেখানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

দুদিনের এই কর্মসূচির প্রথম দিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নির্দিষ্ট কয়েকটি বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিন শনিবার ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামসহ বাকি বিভাগগুলোর সংসদ সদস্যদের নিয়ে পৃথক দুটি সেশন অনুষ্ঠিত হবে। মূলত সংসদকে কার্যকর রাখা এবং সরকারি দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতেই এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিএনপি।

জেএইচআর

Link copied!