ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিবিসির কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ছাত্রনেতা মাহদীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১০, ২০২৬, ১১:৩৩ পিএম

বিবিসির কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ছাত্রনেতা মাহদীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন। 

মঙ্গলবার (১০ মার্চ) রাতে তিনি নিজেই সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ৮ মার্চ মাহদী হাসানের আইনজীবীর মাধ্যমে লন্ডনে অবস্থিত বিবিসির মহাপরিচালক এবং ঢাকায় বিবিসি বাংলার প্রধান সম্পাদকের কাছে এই নোটিশ পাঠানো হয়। এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মাহদী হাসানের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে তাকে নিয়ে ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্য প্রচার করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, তার কাছে প্রায় ৪০ লাখ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। মাহদী হাসান এই তথ্যটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রচারের ফলে মাহদী হাসানের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। নিজেকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের একজন সম্মুখসারির কর্মী হিসেবে দাবি করে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য তার রাজনৈতিক ও সামাজিক অবস্থানের ক্ষতি করেছে।

নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!